স্টাফ রিপোর্টার
প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় জয়লাভ করেছে আলহেরা মাদ্রাসা। সোমবার সুনামগঞ্জ স্টেডিয়ামে পাগলা উচ্চ বিদ্যালয়কে তারা ১০ রানে পরাজিত করে। টস জিতে ব্যাট করতে নেমে আলহেরা মাদ্রাসা ২৪.৪ ওভারে ১৪৭ রান সংগ্রহ করে। শিপন ৩১ ও আশিক নূর ৪১ রান করে দলীয় সংগ্রহে অবদান রাখেন। পাগলা উচ্চ বিদ্যালয়ের স্বপন ৬ এবং স¤্রাট ৩ উইকেট লাভ করেন।
এদিকে জয়ের লক্ষে ১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাগলা উচ্চ বিদ্যালয় ২৭.৫ ওভারে ১৩৭ রানে অল আউট হয়ে যায়। শিপন ৫টি এবং জাহেদ ৩ উইকেট লাভ করে।


