মনোনয়ন ফরম সংগ্রহ চলছে

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ চলছে। উপজেলা সহকারী রির্টানিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, ঘোষিত তফসিল অনুযায়ী ৯ ফেব্রুয়ারির মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার কথা। তাই চলছে মনোনয়নফরম সংগ্রহ। গতকাল সোমবার পর্যন্ত যেসব প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁরা হলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ-সভাপতি হরমুজ আলী, বিএনপি নেতা আতাউর রহমান,        
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন ও জমিয়ত উলামায়ে ইসলাম নেতা জয়নুল ইসলাম।
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ জানান, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে  চার ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করছেন। ৯ ফেব্রুয়ারির মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিবেন।