রোমেনা লেইস
নীলপাহাড়ের গল্প বলি
নীলপাহাড়ের গল্প
আমাদের স্বপ্ন শহর থেকে
দেখা যায় অল্প অল্প
সেভেন সিস্টার্স ফলস আর
আর রাতের শিলং শহর
তাকিয়ে থাকি অবাক রাতে
তারারা যে দুলছে।
বাবা বলেন তারা নয় খুকী
বাসগুলো সব চলছে।
রাতভর বৃষ্টির পরে
ঘুমভাঙা চোখে দেখি
পাহাড় যেন এসে গেছে
আমার ঘরের দোরে।
সবুজ জমিন সাদা ঝর্ণা
খাসিয়াপল্লীর নিকানো ঘর
জুমচাষের খাড়া জমি
নিটোল নারী পিঠে বাচ্চা
অবাক আমি।অবাক আমি।।
- সমস্যায় জর্জরিত ইশাখপুর-শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়
- সুরঞ্জিত সেনগুপ্তের জন্মবার্ষিকীতে দিরাই আ.লীগের শ্রদ্ধা


