-হিরন্ময় রায়
জন্ম দিয়ে যায় কি চেনা, কোন সে মানব, কোন সে দানা
তবু তাই গড়ে দেয় তোমার আমার ব্যবধানের প্রাচীর
বর্ণ দেখে মুখ ফেরায় কি শস্যদানা মাটির?
একই আলোছায়ার নীচে – বেড়ে উঠি সুখে দুখে
জাতি তত্ত্বের কিসের বিবাদ, বাংলায় বোল, বাংলায় আশ
¯্রষ্টার নেই প্রভেদ তারি-মোদের মধ্যে কিসের আড়ি?
আমার মাটি, আমার মা, আমার মায়ের ভাষায়
তুমি শোষক হাত বাড়াও, কোন বিভেদের আশায়?
বাংলা মায়ের শ্যামল বুকে- নাপাকিদের নখর বসে
মায়ের বুলি কেড়ে নিতে, আঁচড় মারে ভাষায়-
কোন সে লাভের আশায়?
পলাশ রাঙা দিনের বেলা-গর্জে ওঠে পথের ভোলা
মায়ের আব্রু ফিরিয়ে নিতে, ধেয়ে আসে প্রবল ¯্রােতে
রক্ত দিয়ে দেয় ভাসিয়ে- সকল বাধার প্রাচীর।
মুক্ত আকাশ আমার বাড়ি,
ধর্ম কি আর বাঁধতে পারে-
তোমার আমার পায়ে বেড়ি?
বিভক্তির প্রাচীর ঠেলে, আলোর পথে যাত্রা চলে
এই একুশে মুক্তি মিলে আমার মায়ের ভাষার-
পূর্ব কোণে দেয় উঁকি ঐ সূর্য স্বাধীনতার।
- ভ্রমণ কাহিনী-মালদ্বীপ, শ্রীলংকা-সাত দিনের সাতকাহন-৪
- তাহিরপুরে সাংবাদিকদের মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ


