বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘মুক্তিযুদ্ধের চেতনায় তারুণ্যের জয়গান’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ^ম্ভরপুরে দৈনিক ভোরের কাগজ পত্রিকার ২৫ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা সদরে ২৫ বছর পূর্তি উপলক্ষে র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা অনূকূল চন্দ্র দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরুয়ার আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৌরভ ভূষণ দেব, যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূইয়া কেয়ার নিউট্রেশনের ইসতেআক উল আলম, ভার্ড প্রজেক্ট ম্যানেজার মোছলে উদ্দিন লস্কর, এফআইভিডিবির প্রজেক্ট অফিসার আব্দুল মজিদ, প্রেসক্লাব কোষাধ্যক্ষ
আশরাফ পারভেজ, সদস্য নূরুল ইসলাম, চিত্তরঞ্জন গোস্বামী, সুনামকন্ঠ প্রতিনিধি হাসান বশির, সুনামগঞ্জের ডাক প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ।
র্যালি শেষে প্রেসক্লাবে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ভোরের কাগজ প্রতিনিধি স্বপন কুমার বর্মনের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ আহমদ, কোষাধ্যক্ষ আশরাফ পারভেজ, সদস্য নুরুল ইসলাম, মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দীলিপ কুমার বর্মন, চিত্ত রঞ্জন গোস্বামী, কবি ও সাহিত্যিক ধীরেন্দ্র দেবনাথ প্রমুখ।
- বিদ্যালয়ের সামনে বর্জ্য ভোগান্তিতে শিক্ষার্থীরা
- ধর্মপাশায় পল্লীবিদ্যুতের লোডশেডিং- এসএসসি পরীক্ষার্থীদের পড়াশুনা ব্যাহত


