ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আমানীপুর গ্রাম থেকে শুক্রবার দুপুরে আমানীপুর গ্রামের ইয়াছিন মিয়ার স্ত্রী আজমিনা আক্তারের লাশ উদ্ধার করে মধ্যনগর থানার পুলিশ।
জানা যায়, উপজেলার ওই ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের ইব্রাহিম ভূঁইয়ার মেয়ে আজমিনা আক্তারের বিয়ে হয় একই ইউনিয়নের আমানীপুর গ্রামের মতি মিয়ার ছেলে ইয়াছিন মিয়ার সাথে। গত বৃহস্পতিবার স্বামী স্ত্রীর মাঝে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এরই জের ধরে শুক্রবার সকাল অনুমান সাড়ে সাতটার দিকে নিজ বসত ঘরের
আড়ের সাথে গলায় রশি পেঁচানো গৃহবঁধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় লোকজন। খবর পেয়ে শুক্রবার দুপুর দেড়টার দিকে পুলিশ গিয়ে গৃহবঁধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
মধ্যনগর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্বামীর সাথে ঝগড়া করে ওই গৃহবঁধূ আত্মহত্যা করেছে। গহবঁধূর বাবা কোনো লিখিত অভিযোগ না করায় এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণের আবেদন করায় লাশ তার বাবার বাড়ির লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
- ছাতকে পূজা উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- মুহাম্মদপুর প্রিমিয়ার ক্রিকেট লীগ চ্যাম্পিয়ন ভাই ভাই ক্রিকেট ক্লাব


