স্টাফ রির্পোটার
সদর উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় বালুর মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহব্বায়ক এহসান আহমদ উজ্জ্বলের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল।
জেলা যুবলীগের আহবায়ক কমিটি সদস্য সবুজ কান্তি দাসের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখ্ত জগলুল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম , জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান সেন্টু।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ঝন্টু তালুকদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, সদর উপজেলা যুবলীগ নেতা জেবুল মিয়া, গিয়াস উদ্দিন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, ছামিয়ান বজলু প্রমুখ।
সম্মেলনের এক পর্যায়ে সদ্যপ্রয়াত যুবলীগ নেতা সাহাব উদ্দিনের মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। পরে এহসান আহমদ উজ্জ্বলকে সভাপতি ও মাজহারুল ইসলাম উকিলকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করেন জেলা যুবলীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এদিকে সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাবেক সদস্য মুসলিম মোরশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সদর উপজেলা যুবলীগের পাল্টা কমিটি গঠন করা হয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান মুহিবকে সভাপতি ও মো. ছালেক মিয়াকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। আগামীতে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।


