ছাতক প্রতিনিধি
ছাতকে ২১ফেব্রুযারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হামদর্দের উদ্যোগে বিনামুলে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শহরের ট্রাফিক পয়েন্টস্থ হামদর্দ কার্যালয়ে অর্ধশতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান ও বিনামুল্যে ওষুধ বিতরণ করা হয়। সকালে বিনামুলে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী। হামদর্দের শাখা ম্যানেজার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হামদর্দ ছাতক শাখার পরিবেশক শাহীন চৌধুরী। আগত রোগীদের চিকিৎসা প্রদান করেন হামদর্দেও ডা. কাজেম উৃদ্দিন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন, শাখার উচ্চমান সহকারী সাজেদুল হক ও রাসেল আহমদ।


