তাহিরপুরে অবহিতকরন সভা

স্টাফ রিপোর্টার,তাহিরপুর
তাহিরপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে উন্নয়ন সংস্থা ইরার ওয়াস ইন হেলথ প্রকল্প বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় সংস্থাটির তাহিরপুর উপজেলা কার্যালয়ে ইরার নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম দৈনিক যায় যায় দিন প্রতিনিধি বাবরুল হাসান বাবলু, সিলেটের ডাক প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ,ইরার প্রকল্প ম্যানাজার দেবেশ চন্দ্র তালুকদার, সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ ,জাহাঙ্গীর আলম ভূইয়া,উন্নয়ন কর্মী সানিরা সুলতানা চৌধুরী, দিপালী  রায় প্রমুখ।