এনামুল হক জুবের
বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোট প্রধান বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার বিকালে জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দোজা শপিং সেন্টারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এটিএম হেলালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আবুল মুনসুর মো. শওকত, জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরুল, যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাড. মামুনুুুর রশিদ কয়েছ, আকবর আলী, মুর্শেদ আলম, আজাদ মিয়া, যুবদল নেতা নবাব মিয়া, মো. নূর আলী, এম. সামসুর নুর, আশিকুর রহমান আশিক, নজরুল, সোহেল মিয়া, মমিনুল হক কালারচান, আবুল কাশেম দুলু, জয়নাল, ইকবাল হোসেন, শাহজাহান মিয়া, শরীফ উদ্দিন, মুজিবুর, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রাজু, তোফাজ্জল হোসেন প্রমুখ।
- জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিষদের সদস্যরা
- তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন ৯ এপ্রিল

