ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্মাননা পাওয়ায় দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে’কে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা সম্পাদক অ্যাড. স্বপন কুমার দেব, অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, কবি কুমার সৌরভ, প্রথমআলোর জেলা প্রতিনিধি খলিল রহমান, সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, চ্যানেল ২৪’র জেলা প্রতিনিধি এআর জুয়েলসহ খবর পরিবারের সদস্যরা।
স্টাফ রিপোর্টার
সাংবাদিকতায় কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখায় দৈনিক সুনামগঞ্জের খবর সম্পদক পঙ্কজ কান্তি দে কে ডেইলি স্টার কর্তৃক সম্মাননা দেয়ায় অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ব্যক্তিবর্গ। অভিনন্দন জ্ঞাপনকারীরা হলেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, কেন্দ্রীয় কৃষক লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদিকা শামীমা শাহরিয়ার, গ্রিফিত ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ও এন.এইচ.এম.আর.সি মো. জহিরুল আলম সিদ্দিকী শামীম, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল
মতিন, কবি অ্যাড. আব্দুর রাজ্জাক, মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশনের সুনামগঞ্জ জেলার সভাপতি ডা. সমুদ্র সৈকত।
অভিনন্দন বার্তায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘দৈনিক সুনামগঞ্জের খবরের নিবেদিত প্রাণ সম্পাদক ও একদল সংবাদকর্মী মানুষের পাশে আছেন, থাকবেন সবসময় আশা করি।’


