জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার শাহজালাল মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার প্রবেশপত্র ফি বাবত অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। আগামী ৩ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হবে। তাই বৃহস্পতিবার শাহজালাল মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র ও রেজিষ্টশন কার্ড বিতরণ করা হয়। পরীক্ষার প্রবেশপত্র জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে মানবিক শাখা ৪০০ ও বিজ্ঞান শাখায় ৪৫০ টাকা
করে ফি আদায় করা হয়।
শাহজালাল মহাবিদ্যালয়ের জনৈক এইচএসসি পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, আমি কলেজে এসেছি প্রবেশপত্র সংগ্রহ করা জন্য। কিন্তু কলেজে এসে জানতে পারলাম পরীক্ষার প্রবেশপত্রর জন্য টাকা লাগবে মানবিক শাখায় ৪০০ ও বিজ্ঞান শাখার ৪৫০ টাকা ।
শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম এ মতিন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে পরীক্ষার প্রবেশপত্রের অতিরিক্ত ফি আদায় করা প্রসঙ্গে জানতে চাইলে, সত্যতা স্বীকার করে তিনি বলেন, আমরা পরীক্ষাথীদের কাছ থেকে পরীক্ষার প্রবেশপত্রের জন্য বোর্ডে যাতায়াতের খরচ বাবত কিছু অর্থ আদায় করেছি।
শাহজালাল মহাবিদ্যলয় পরিচালনা কমিটির সদস্য ফখরুল হাসানের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি এ বিষয়ে আমি অবগত নই।
৩এপ্রিল শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় শাহজালাল মহাবিদ্যালয়ের মানবিক ও বিজ্ঞান শাখায় ১৮১জন পরীক্ষার্থী এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।


