সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি

সুনামগঞ্জ সদর উপজেলার ছমেদনগর গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা ভাংচুর ও লুটতরাজের ঘটনায় দায়েরকৃত মামলা এফআইআর ও জড়িতদের আটকের দাবি জানিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সুনামগঞ্জ জেলা শাখা।
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের কান্দি ছমেদনগর গ্রামের মৃত রুশমত আলীর পুত্র আব্দুল করিম, আব্দুল করিম এর পুত্র আলী আহমদ ওরফে জুলহাস,আমিন মিয়া এর পুত্র বুলবুল, তাহের মিয়ার পুত্র হারুন, ছমেদনগর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক  মুকিত, মৃত মোবারক হোসেন, আশরাফ আলী, মৃত আব্দুর রাজ্জাক রফিক মিয়া, আশরাফ আলী জুয়েল, ওয়াজিদ মিয়ার পুত্র আতিক, উপুড় বনগাঁওা আকবর আলীর পুত্র মাও.দেলোয়ার হোসেন,        
মোল্লাপাড়া ছমেদনগর গ্রামের মৃত আব্দুল শহীদ খোকন মিয়া খোকা, বৃন্দাবননগর-ছফেরগাও গ্রামের মৃত আব্দুল্লাহ আশকর আলীসহ জড়িত সকলকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এক বিবৃতিতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জালাল উদ্দিন জাহান, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক বাউল আল-হেলাল, সহ-সভাপতি কে.বি মুর্শেদ জাহাঙ্গীর,অ্যাড. নাজমুল হুদা হিমেল, দেওয়ান জিসান এনায়েত রেজা, সাধারণ সম্পাদক ছাদিয়া বখত সুরভি, যুগ্ম সম্পাদক সাজ্জাদুল ইসলাম শায়েস্তা, প্রশান্ত শেখর দাস, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ, অর্থ সম্পাদক আওলাদ হোসেন মিসবাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নেছার আহমদ শফিক ও মহিলা বিষয়ক সম্পাদক আমেনা বেগম এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,‘ গত ১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বনগাঁও বিজিবি ক্যাম্প সংলগ্ন ছমেদনগর গ্রামের বাউল শিল্পী আব্দুল কাইয়্যুমের বাড়ীতে পূর্বঘোষিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উক্ত সন্ত্রাসীরা ‘হিলফুল ফুজুল সংঘ’ নামে একটি সংগঠনের নাম পরিচয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ,মাইক,চেয়ার টেবিল ভেঙ্গে তছনছ করে দেয়। (প্রেস বিজ্ঞপ্তি)