জামালগঞ্জে বছর না ঘুরতেই হিলিপ প্রকল্পের কাজে ভাঙ্গন

আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জে বছর না ঘুরতেই হিলিপ প্রকল্পের আওতায় নির্মিত বিভিন্ন অবকাঠামোয় ভাঙন দেখা দিয়েছে। শুধু মাত্র বেহেলী ইউনিয়নের হরিনাকান্দি গ্রাম কিংবা সাচনাবাজার ইউনিয়নের বাবনগাঁওয়ের প্রতিরক্ষা দেয়াল নয়। উপজেলার হিলিপের বাস্তবায়িত সকল কর্মকান্ড নিয়ে আগে থেকেই প্রশ্ন উঠেছে। কাজের মান নি¤œমান হওয়ায় কাজ শেষ হতে না হতেই ভাঙন শুরু হয়। অধিকাংশ রাস্তার কাজও নি¤œ মানের। এই নিয়ে এলাকাবাসী বার বার উপজেলা প্রকৌশল অধিদপ্তরে মৌখিক ও লিখিতভাবে জানানোর পরও কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় নি।
জেলার অবহেলিত জনপদ জামালগঞ্জ। ৩৩৮.৭৪ বর্গ কিঃ মিঃ আয়তনের এই উপজেলার ৬ টি ইউনিয়নে বিভিন্ন গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে কাজ করছে এলজিইডি সহ বিভিন্ন সংস্থা। এলজিইডি সূত্রে জানা যায়, পৃথক উন্নয়ন প্রকল্প হিসেবে সিবিআরএমপি ২০১২ সন থেকে এই উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করছে। এই প্রকল্প সম্প্রতি নাম পরিবর্তন হয়ে হিলিপ হয়েছে। প্রকল্পের আওতায় জামালগঞ্জে ২২ টি প্রকল্পে সাড়ে ১১ কোটি টাকার কাজ করেছে। ১০ টি প্রকল্পে প্রায় ৩২ লাখ টাকার কাজ চলমান আছে। আরও এক কোটি ১৫ লাখ টাকার ৮ টি প্রকল্প শীঘ্রই শুরু হবে বলে জানা যায়।
২০১৪-২০১৫ অর্থ বছরে বেহেলী ইউনিয়নের হরিনাকান্দি গ্রামে প্রকল্পের আওতায় ৫০ লক্ষ ৬ হাজার ২ শত ৬৯ টাকা ব্যয়ে ৭০০ মিটার প্রতিরক্ষা দেয়াল নির্মাণ কাজে রয়েছে বিস্তর অনিয়ম। প্রতিরক্ষা দেয়াল নির্মাণের কিছু দিন পরেই তা           
ধসে পড়ে গেছে। সিমেন্ট, সুরকি, সিঙ্গেল আর বালির প্রয়োজনীয় সংমিশ্রণে অনিয়ম আর দুর্নীতির কারণে ধসে পড়েছে দেয়াল। উপজেলার সাচনা বাজার ইউনিয়নের ব্রাহ্মনগাঁও গ্রামে ৩৩ লক্ষ ৮৭ হাজার টাকা ব্যয়ে ৪ শত মিটার প্রতিরক্ষা দেয়াল নির্মাণ কাজ করার কথা থাকলেও বকুল দাসের বাড়ির ৭০ মিটার দেয়াল নির্মাণ বাকি রয়েছে। গ্রামের উপকারভোগীরা বলেন, এই দেয়াল পানির উচ্চতার স্তর বিবেচনায় নিয়ে নির্মাণ করা হয় নি।  ফলে এই দেয়াল কোন উপকারে আসবে না
ভীমখালী ইউনিয়নের লাল বাজার চানবাড়ি রোডে ১০০ মিটার, নোয়াগাওবাজারে ২০০ মিটার, লাল বাজার চানবাড়ি রোডে ১.৪ মিটার প্রতিরক্ষা দেয়াল, সাচনা বাজার ইউনিয়নের রামনগর স্বেচনালার ৪০০ মিটার, শুকদেবপুর স্লোভ গ্রাম প্রতিরক্ষা দেয়াল ২৭০ মিটার, গ্রাম প্রতিরক্ষা স্লোভ প্রঠেকশন ৫৮০ মিটার, সেলিমগঞ্জ গাগলাজোর রোডের প্রতিরক্ষা দেয়াল ৪০০ মিটার, সেলিমগঞ্জ গাগলাজোর রোডে স্লোভ প্রটেকশনের  কাজে প্রচুর অনিয়মের অভিযোগ উঠেছে।
বেহেলী ইউপি চেয়ারম্যান অসিম তালুকদার বলেন, হিলিপের কাজ আসলে বেশী কিছু হয় নাই, যা হয়েছে তা ধসে গেছে। হিলিপের পিডি এসেছিলেন, দেখে গেছেন, নির্মাণ কাজ করার জন্য গ্রাম কমিটির সাথে আলাপ করে এ বছরেই কাজ করার কথা ছিল। উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, আমি নতুন এসেছি, যোগদান করিনি। দায়িত্ব গ্রহণের পর বিষয়গুলো জেনেশুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। এ ব্যাপারে জামালগঞ্জ হিলিপ প্রকল্পের আঞ্চলিক কর্মকর্তা হাসিরুল ইসলাম বলেন, হরিনাকান্দি গ্রামের প্রতিরক্ষা দেয়াল নির্মাণ কাজ ধসে পড়ে গেছে এই সংবাদ আমি পেয়েছি, দুই এক দিনের ভিতরে আমি বিহিত ব্যবস্থা নেব। সাচনাবাজার ইউনিয়নের বাহ্মনগাঁও গ্রাম প্রতিরক্ষা দেয়াল নির্মাণ কাজ ২০%  বাকি রয়েছে আমি জানি কিন্তু গ্রামের লোকের মাধ্যমে মাটি ভরাটের কথাও রয়েছে, সম্ভবত মাটি ভরাট না করার কারণে নির্মাণ কাজ শেষ হয় নাই।