সদর উপজেলায় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির মোট ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে টিফিন বক্স বিতরণ, মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় ইসলামপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আওয়াল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকশেদ আলী, সহকারি উপজেলা শিক্ষা অফিসার, মোস্তাফিজুর রহমান।
সহকারি শিক্ষক ঝুমা রানী পাল’র পরিচালনায় টিফিন বক্স বিতরণ, মা ও অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল হোসেন, সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ, জাহাঙ্গীরনগর ইউপির মহিলা সদস্য আনোয়ারা বেগম, এসএমসি’র সদস্য মনজিল হোসেন, পিটিএ সদস্য জয়নাল আবেদীনসহ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আবু তাহের, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ আব্দুছ ছোবহান ও আইসিটি শিক্ষক মোঃ উস্তার আলী। প্রেস বিজ্ঞপ্তি
- ছাতকে সংঘর্ষে নিহত বাবুল স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল
- বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে সভাপতি আব্দুল কাইয়ূম


