তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট ইরা ওয়াস ইন হেলথ প্রকল্পের পানি, পায়খানা ও স্বাস্থ্যাভ্যাস সংক্রান্ত জরিপ প্রতিবেদন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব খসরুল আলম।
উত্তর শ্রীপুর ইউনিয়ন কর্ডিনেটর মো. জিয়াউল হকের সঞালচনায় সভায় বক্তব্য রাখেন, ইরার এডভোকেসি অফিসার ওয়াসিম নারায়ন সিনহা।
এসময় উপস্থিত ছিলেন, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদ্দাচ্ছির আলম (সবুল), ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম, হাসান আলী, আবুল কালাম, সাজিনুর মিয়া, সুধাংশু দাস, নুরুল আমীন, আলী হোসেন, সংরক্ষিত আসনের সদস্যা হাজেরা বেগম, মিনারা বেগম, মুক্তিযুদ্ধা আবু তাহের, বিল্লাল মিয়া, ডা, চয়ন পাল, জসিম উদ্দিন, শ্রী পল্টু পাল প্রমুখ।
- বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে সভাপতি আব্দুল কাইয়ূম
- ছাত্র রাজনীতিতে ব্যক্তিস্বার্থ প্রাধান্য পাচ্ছে: রাষ্ট্রপতি


