ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ১৭ জোড়া বেঞ্চ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে মধ্যনগর ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট এর সহায়তায় মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বেঞ্চ প্রদান করা হয়। এ উপলক্ষে মধ্যনগর মধ্যবাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার । এ সময় বক্তব্য দেন, মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নূরুল ইসলাম, মধ্যনগর শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি দানেশ সরকার, ভানু দত্ত, আব্দুস শহীদ, রুহুল আমিন, ও কুতুব উদ্দিন প্রমুখ।


