দ. সুনামগঞ্জে মাদক বিরোধী সমাবেশ

দ. সুনামগঞ্জ প্রতিনিধি  
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের উদ্যোগে জীবদারা সাতগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদক বিরোধী সমাবেশ ও বিট পুলিশিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের উদ্যোগে জীবদারা সাতগাঁও উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মো. মাহবুবুর রহমান।
শিমুলবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান        
মো. মিজানুর রহমান জিতু’র সভাপতিত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) আল আমিন।
এছাড়াও বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, শিমুলবাঁক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদ আহমদ, আব্দুল মজিদ কলেজের প্রভাষক ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মো. নুর হোসেন, জীবদারা সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নোমান আহমদ, ইউপি সদস্য হায়াতুল ইসলাম, জিয়া উদ্দিন, আজিজুল হক, প্রবীণ মুরুব্বী আব্দুল আউয়াল, আফতাব মিয়া, আব্দুল মতলিব, আবুল ফয়েজ, শামছুল হক, সমসের আলী, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুখ।