জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজারের মাঠে বৈরভী পূজা উপলক্ষে একটি মহল মেলার নামে মদ ও জুয়া আসর বসায়। এমন অনৈতিক কর্মকান্ডের খবর পেয়ে পুলিশ মঙ্গলবার রাতে ঘটনাস্থলে পৌছে তা পন্ড করে দেয়।
অভিযান অংশ নেয়া জগন্নাথপুর থানার এস.আই সাইফুল ইসলাম কে জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে আয়োজনকারীরা পালিয়ে গেছে।


