বাংলাদেশ প্রতিদিনের বর্ষপূর্তি পালন

স্টাফ রিপোর্টার
আনন্দঘন পরিবেশে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বর্ষপুর্তি পালিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় পত্রিকার অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। উপস্থিত অতিথিরা বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানান এবং কেক কেটে বর্ষপূর্তি উদ্যাপন করেন।
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাসুম হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পৌর মেয়র মেয়র আয়ুব বখ্ত জগলুল, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, দ. সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, সুজনের জেলা সভাপতি অ্যাড. হোসেন তৌফিক চৌধুরী, জাসদ-জেডিসির কেন্দ্রীয় সহ-সভাপতি দেওয়ান সুবক্ত রাজা চৌধুরী,  মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহ্বায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ শায়েখ আহমদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল হক,  জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মতিউর রহমান পীর, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়, জেলা বিএনপি নেতা মল্লিক মঈন উদ্দিন সোহেল, জেলা আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া, নজরুল ইসলাম শেফু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলেনা আক্তার, জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম সেলিম, ব্যবসায়ী নূরুল হাসান আতাহার, অ্যাড. হুমায়ূন কবির, সমাজকর্মী সুবিমল চক্রবর্তী চন্দন, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী প্রমুখ, সাংবাদিক মাহবুবুর রহমান পীর, সেলিম আহমদ তালুকদার, বুরহান উদ্দিন, এআর জুয়েল, কুদরত পাশা, শামসুল কাদির মিছবাহ, আমিনুল হক, শহীদনূর আহমেদ, আব্দুল কাইয়ুম, সুজনের সদস্য ওবায়দুল হক মিলন, যুব সংগঠক মাহবুবুর রহমান রুবেল প্রমুখ।