স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের উদ্যোগে জন্মনিবন্ধন বিষয়ে সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা হয়। সভায় ইউনিয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন পেশা-শ্রেণীর নাগরিক ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, সরকার জন্মনিবন্ধন বিষয়ে নতুন গেজেট প্রকাশ করেছে। এই গেজেটটি গত ২রা মার্চ থেকে
আইন হিসাবে কার্যকর হয়েছে। সংশ্লিষ্ট দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের সচিব মনিরুল ইসলাম এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করেন। এ সময় উপস্থিত শিক্ষক ও নাগরিকদের জন্মনিবন্ধন বিষয়ের বিভিন্ন সমস্যার উত্তর দেন মনিরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার আলী, কাউকান্দি মাদ্রাসার প্রধান শিক্ষক মাও.জমিরুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন।
সভায় জন্মনিবন্ধন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পৃথক সভা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আজহার আলী।
- বিশ্বম্ভরপুরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ
- পদক্ষেপের হাঁস-মুরগী পালন প্রশিক্ষণ শুরু


