বিশ্বম্ভরপুর প্রতিনিধি
জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্কাউটারদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠেছে বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠ। শনিবার মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচদিন ব্যাপী স্কউটস সমাবেশে এপর্যন্ত ৫৬টি দল এসে পৌঁছেছে বলে সুনামগঞ্জ জেলা স্কাউটস’র সদস্য সচিব তাহির আলী তালুকদার ও আলী রেজা জানিয়েছেন।
আজ বরিবার জেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন করবেন জেলা প্রশাসক
শেখ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। এই জেলা ৪র্থ স্কাউটস সম্মেলন ২২ মার্চ পর্যন্ত চলবে।
- সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন- সভাপতি-শফিক সম্পাদক জহিরুল
- মুক্তিবাহিনীর মনোবল বঙ্গবন্ধুর অমর বাণী- লন্ডনে আসাদুজ্জামান নূর


