ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা ডিগ্রি কলেজের এক ছাত্রীকে বখাটেপনার দায়ে মো. মুজিব নামের এক তরুণকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ
আদালত। বখাটে মুজিব উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রামের মৃত খোদা নেওয়াজের ছেলে।জানা যায়, বখাটে মুজিব ওই ছাত্রীকে কলেজে যাওয়া আসার পথে বিরক্ত করত। এ নিয়ে গত রোববার ধর্মপাশা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করে ওই ছাত্রী। পরে অধ্যক্ষ ওই অভিযোগটিতে সুপারিশ করে কযেকজন শিক্ষার্থীর মাধ্যমে থানা পুলিশের কাছে পাঠান। এই অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুর আড়াইটায় বখাটেকে জয়শ্রী বাজার থেকে গ্রেফতার করে পুলিশ। বুধবার রাত আটটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. মুজিবকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মে]. মামুন খন্দকার।


