দীপ্তি তাঁহার

রোকেস লেইস
কেউ কি এমন জানতো তখন
এক যে কিশোর সুজন-স্বজন
খড় বিচালির গন্ধ মেখে
গাঁয়ের গহন জঠর থেকে,

ধানের ক্ষেতের আল মাড়িয়ে
পাটের ক্ষেতের বুক পেরিয়ে
দশ দশাসই ;খুব সাধারণ
ধরণ ধারণ চলন বলন
ধ্রুবতারা ; অযুত নিযুত
তারার ভিড়ে জ্বলবে নিখুঁত।

জ্বলবে জেনো হাজার হাজার
হাজার বছর; দীপ্তি তাঁহার
আপন গুণে প্রাণে সবার
বাঙালি আর এই বাঙলার।
                                          ৩০০৭১৩