বিভিন্ন উপজেলায় গণহত্যা দিবস পালিত

সু.খবর রিপোর্ট
দোয়ারাবাজার উপজেলায় গণহত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯৭১ সালের ২৫ শে মার্চের কালরাত্রিতে পাক হানাদর বাহিনীদের নৃশংস হত্যাকান্ড স্মরণে আলোচনা সভা শনিবার সকালে দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীরপ্রতীক।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.মউদুদুর রহমান খান, দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় কুমার দাস, সহকারী শিক্ষক নজির উদ্দিন, কমলেশ রায়, নিপেন্দ্র সরকার, গোলজার আহমদ, শাখাওয়াত উল্লাহ মারুফ, টিপু সুলতান, অমর আলী, আল আমিন আহমদ, সার্ভেয়ার বাদশা মিয়া, নজির উদ্দিন, জুয়েল আহমদ প্রমুখ।
বিশ্বম্ভরপুর
গণহত্যা দিবস উপলক্ষে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজাপাড়া শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে। সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
দিগেন্দ্র বমর্ন ডিগ্রি কলেজে অধ্যক্ষ বিমলাংশু রায়ের সভাপতিত্বে এবং বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজুর সভাপতিত্বে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দ. সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় গণহত্যা দিবস পালন করেছে উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে শনিবার বিকেলে উপজেলার পাগলা বাজারের দলীয় কার্যালয়ে আলোচনা সভা করে দলটির নেতা-কর্মীরা।
উপজেলা ছাত্রলীগ নেতা মনসুর আলম সুজনের পরিচালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হেকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুল তাহিদ, ত্রাণ ও          
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ননী গোপাল দাশ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান জেরিন, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জগলুল হায়দার, জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক শাহেদ আলী, দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহ্ আহমদ হিরা, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাজ্জাদ মিয়া, সাধারণ সম্পাদক মজিদ মিয়া, আওয়ামী লীগ নেতা কদর আলী, উপজেলা ছাত্রলীগ নেতা রাজন হোসেন প্রমুখ।
ধর্মপাশা
ধর্মপাশা উপজেলায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান। বক্তব্য দেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটার চন্দন কুমার বণিক, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিজয় সরকার ও আব্দুল করিম প্রমুখ।
জগন্নাথপুর
জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার  মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, মেডিকেল অফিসার ডা. জামিল আহমদ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, থানার ওসি (তদন্ত) মঈন উদ্দিন,সহকারী শিক্ষাস অফিসার রাকু রাই চাই মার্ম্মা, শিক্ষক মাইন উদ্দিন, গুরপদ সূত্রধর, শিক্ষার্থী সুমিতা গোস্বামী, তাহমিন আক্তার ইভা, শহিদুল ইসলাম প্রমুখ। পরে উপজেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীরা দেশাত্বকবোধক সঙ্গীত পরিবেশন করেন।
এদিকে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, সাদেকুর রহমান,জামাল মিয়া তালুকদার,উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বিজন কুমার দেব, আওয়ামী লীগ নেতা মাছুম আহমদ, ইলিয়াছ আহমদ, শ্রমিক লীগ নেতা নুরুল হক ,পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন ভূঁইয়া, আব্দুল হাই, যুবলীগ নেতা কামাল উদ্দিন, মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম রিপন, আবুল হোসেন লালন, বকুল গোপ পৌর যুবলীগ নেতা সুজিত কুমার দেব, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম, রুমেন মিয়া, কল্যাণ কান্তি রায় সানী,আব্দুল মুকিত প্রমুখ।
শাহজালাল বিশ্ববিদ্যালয়
জগন্নাথপুরের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের প্রভাষক এনামুল কবির। প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, প্রভাষক শিব্বির, মাহমুদ সুলতান, আবু তাহের, আমিনুল হক। ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন রাজু আহমদ চৌধুরী ও তাহরিমা আক্তার রুমি।