সু.খবর রিপোর্ট
জামালগঞ্জ সদর ইউনিয়নে ভুমি সেবা সপ্তাহ পালন করা হয়েছে। গত রবিবার সকালে জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের হলরুমে দিবসটি পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা টিটন খীসা। ইউপি সচিব নূরুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী উল্লাহ সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আলী আক্কাছ মুরাদ,গোলাম হোসেন।
এদিকে জগন্নাথপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার সকালে ‘ভূমি আইন জানুন নিজের ভূমি নিজে রক্ষা করুন’ এই শ্লোগান নিয়ে এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে ভূমি অফিসের সামনে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্বদেন উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা সহকারী কমিশনার ভূমি বিশ্বজিত কুমার পাল, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ র্যালীতে অংশ নেয়।


