বিশ্ব নাট্য দিবস পালন

‘নাটকের ভাষা, ছন্দ ও সংলাপে উচ্চারিত হোক মানবিকতা, ধর্মনিরপেক্ষতা ও সৌহার্দ্যরে মহৎ আদর্শ’ প্রতিপাদ্যাকে সামনে রেখে বিশ্ব নাট্য দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা সদরের সকল নাট্য সংগঠনের অংশগ্রহণে আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রমেন্দ্র ভট্টাচার্য।
জেলা শিল্পকলা একাডেমিক কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দেবদাস চৌধুরী রঞ্জন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যোগেশ্বর দাশ,    গৌতম কর, মনজু তালুকদার, পসুনামগঞ্জ প্রসেনিয়ামের দলনেতা আবিদ খান হৃদয়, জুবাইর খান, মেহেদী হাসান, তানঝিরা হক তাজিন, সামিনা চৌধুরী মনি, আরিফ রহমান, তুষার তালুকদার, মো. ফয়ছল খান রকি, মাহফুজ আলম, আলঅউর রহমান, মো. সামির আহমেদ, রিপন চন্দ, লিখন আহমেদ, সাদিকুর রহমান খান, দিবারতী তালুকদার, মাকসুদুর রহমান, তুর্য দাস, আশীষ বর্মন, ইফতেখার সাজ্জাদ, আব্দুল্লা আল মামুন, পুলক রাজ, মিঠুন তালুকদার, মাছুম মিয়া, সুজন পাল, অমিত বর্মন, সুমন রায়, সামির পল্লব, বিধান বনিক, বাদল চন্দ্র বর্মন প্রমুখ।
উল্লেখ্য, ১৯৮২ সাল থেকে বাংলাদেশে বিশেষ মর্যাদায় এই দিনটি উদ্ যাপিত হয়ে আসছে। প্রেস বিজ্ঞপ্তি