দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় আব্দুল মজিদ কলেজের একদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্যোগে কলেজের হল রুমে কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক নুর হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুল মজিদ কলেজের গভর্ণিংবডির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ কালা শাহ, দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আল আমিন।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. মাসুদ আহমদ, আব্দুল মজিদ কলেজের যুক্তিবিদ্যা প্রভাষক নীহার রঞ্জন তালুকদার, প্রভাষক অজয় কুমার দেব, ইংরেজী প্রভাষক মনিরা আক্তার, শিক্ষার্থী রাজমিনা আক্তার, দিদার হোসেন, একাদ্বশ শ্রেণীর শিক্ষার্থী গোলজার আহমদ, স্মৃতি রাণী দাস, হিমাদ্রী চৌধুরী, আব্দুল করিম। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম।


