ছাতকে কেয়ারের কর্মশালা

ছাতক প্রতিনিধি
ছাতকে কেয়ার-জিএসকে’র ৬দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। মা ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে বৃহম্পতিবার উপজেলা পরিষদের কানফারেন্স হলে আয়োজিত কর্মশালায় উপজেলার মোট ২শ’১৭জন নারী-পুরুষ অংশগ্রহণ   
 করেন।  
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা পরিষদেও মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার খানম, উপজেলার ইউএইচও ডাঃ অভিজিৎ শর্মা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজিব মোস্তফা, কেয়ারের সুনামগঞ্জ জেলা প্রোগ্রাম ম্যনেজার শংকুরাজ মজুমদার, ফিল্ড ফ্যাসিলিটেটর প্রতিমা রানী, আরিফুর রহমান বাপ্পি প্রমূখ।