আসছেন পর্যটনমন্ত্রী

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
আগামীকাল মঙ্গলবার তাহিরপুর আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। পর্যটন বর্ষ ও সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব পূণ্যতীর্থ গঙ্গা ¯œান উপলক্ষে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার আয়োজনে তাহিরপুর উপজেলার ইসকন মন্দির প্রাঙ্গণে এক সমাবেবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেবেন তিনি।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমীর রেজা ও সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু জানিয়েছেন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, সুনামগঞ্জ ১ আসনের স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদ্যস্য অ্যাড. শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী, বাংলাদেশ ওয়াকার্স পার্টিও কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সিকান্দর আলী, সিলেট জেলার এডিশনাল পিপি অ্যাড. শামসুল ইসলাম।
এবছরকে সরকার পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের কাছে প্রধানমন্ত্রী ঘোষিত তাহিরপুরে পর্যটনস্পট গড়ে তোলার বাস্তবায়ন দেখতে চাইছেন তাহিরপুরবাসী।