শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনূর আলম আর নেই

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনূর আলম (৫০) জটিল রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় সময় এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন। দীর্ঘদিন যাবৎ হার্টের জটিল রোগে ভোগছিলেন। শক্তিয়াখলা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। শুক্রবার বিকাল ৩ টায় সিরাজপুর পূর্বপাড়া মাঠে মহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ, ইউনিয়ন চেয়ারম্যান এরশাদ মিয়াসহ বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার মুসল্লিগণ জানাযায় শরিক হন। পরে তাকে উলাশনগর গ্রামের করবস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।