ছাতক প্রতিনিধি
ছাতকে অগ্নিকান্ডের ঘটনায় ২টি দোকানের যাবতীয় মালামাল ভষ্মিভূত হয়েছে। উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার গভীর রাতে বাজারের ব্যবসায়ী সোয়েব ভেরাইটিজ ষ্টোর থেকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত ঘটে। এ সময় স্থানীয় লোকজনের চেষ্টায় প্রায় দু’ঘন্টা পর আগুন নিযন্ত্রণে আসে। অগ্নিকান্ডের ঘটনায় সোয়েব ভেরাইটিজ ষ্টোর ও বরিশাল ফার্মেসীর মালামাল পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধিত হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।


