জগন্নাথপুরের কৃষকদের মানববন্ধন আজ

জগন্নাথপুর অফিস
হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণে পাউবো, ঠিকাদার ও পিআইসিদের দুর্নীতি ও অনিয়মের কারণে হাওরের ফসলডুবির ঘটনায় দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে জগন্নাথপুরে কৃষকদের মানববন্ধন আজ। বুধবার জগন্নাথপুর উপজেলা হাওরবাসীর পক্ষ থেকে পৌরশহরসহ বিভিন্ন ইউনিয়নের মাইকিং করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেড়িবাঁধ নির্মাণে সংশ্লিষ্ট দুর্নীতিবাজদের বিরুদ্ধে পৌর পয়েন্টে     
দুপুর ১২ টায় মানববন্ধনে সবাইকে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।  
প্রসঙ্গত, ফসলরক্ষা বেড়িবাঁধে নিন্মমানের কাজে কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে জগন্নাথপুরের নলুয়া, ম্্ইয়ার হাওরসহপ্রায় সব ক’টি হাওরের ফসল পানিতে তলিয়ে গেছে। ফসলরক্ষা বাঁধের বরাদ্দকৃত অর্থ লুটপাট করে নাম মাত্র কিছু মাটি দেয়া হয়। এছাড়াও একাধিকস্থানে বেড়িাবাঁধের কাজ হয়নি। অনেক আগ থেকেই কৃষকরা দাবি জানিয়ে আসছিলেন হাওরের বাঁধের নির্মাণ কাজ শেষ করার জন্য। কিন্তু কেউ শুনেনি তাদের কথা। ফলে অরক্ষিত পড়ে হাওরের ফসল।