স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তে ৯৬বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্দ করেছে লাউড়েরগড় বিজিবি সদস্যরা। জব্দকৃত মদের বর্তমান বাজার মূল্য এক লক্ষ ৪৪ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি। বিজিবি সূত্রে জানা যায় সোমবার রাত ৩টায় সীমান্তের ১২৯৬/৬ এর পিলারের নিকট থেকে আনুমানিক ২ শ’গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ মুকসেদপুর নামক স্থান থেকে ৯৬ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নুরুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য জব্দ করে। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মদের কার্টুন ফেলে পালিয়ে যায়।

