আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জ উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার চানপুর বাজারের হারুন মার্কেটে কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন জামালগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক তালুকদার। আওয়ামীলীগের নেতা শামসুল আলম’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, সাবেক আহবায়ক অ্যাড. আব্দুল করিম, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাড. আসাদ উল্লাহ সরকার, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কর, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জামিল আহমেদ জুয়েল।
সভায় বক্তব্য রাখেন, মাও. খোরশেদ আলম, আওয়ামীলীগ নেতা তোতা মিয়া, বিমল চন্দ্র কর, নির্মল কর, হারুনুর রশীদ, আমির আলী সরকার,
আবুল কাশেম, জাকির হোসেন, মোফাস্সেল, লিটন মিয়া, আবিদ আলী, ফারুক মিয়া, শাহ আলম প্রমুখ।
বক্তরা বলেন, পাউবোর কিছু অসাধু পিআইসি’র দুর্নীতির কারণে অকালে কৃষকের জমির ধান পানির নিচে তলিয়ে যায়। আমরা পাউবো দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং জামালগঞ্জ উপজেলা সহ সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করার দাবি জানাই। এছাড়াও সভায় জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের হাতকে শক্তিশালী করতে শেখ হাসিনার মনোনীত প্রার্থী জামিল আহমেদ জুয়েলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করুন।


