তপন জ্যোতি তপু, ছাতক
গত বছরে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছে ছাতকের আহ্সান উদ্দিন সানি। সে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের জাউয়া বাজারের জননী বিরিয়ানী হাউজের স্বত্তাধিকারী ব্যবসায়ী জাউয়া গ্রামের বাউল বাড়ি নিবাসী আলা উদ্দিনের এবং গৃহিনী মাজদা বেগমের পুত্র। সানি জাউয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে এ কৃতিত্বপূর্ন ফলাফল অর্জন করে। এমন ফলাফলে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে সানি জানায়, সবার দোয়া ও ভালবাসায় সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হয়ে দেশের সেবায় আতœনিয়োগ করতে চায় ।


