ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলাসহ সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে ধর্মপাশা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটায় ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি যুগান্তর প্রতিনিধি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক আমাদেরসময় প্রতিনিধি সাজিদুল হক সাজু, সমকাল প্রতিনিধি এনামুল হক, প্রথম আলো প্রতিনিধি সালেহ আহমদ, সুনামকণ্ঠ প্রতিনিধি চয়ন কান্তি দাস, সুনামগঞ্জের সময় প্রতিনিধি তরিকুল ইসলাম পলাশ, সুনামগঞ্জের ডাক প্রতিনিধি এমএমএ রেজা পহেল।
- সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়
- দুর্গত এলাকা ঘোষণার দাবিতে আইনজীবী সহকারী সমিতির মানববন্ধন


