জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের উদ্যোগে টিউবওয়েল বিতরণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও হতদরিদ্র পরিবারের মধ্যে টিউবওয়েল প্রদান করা হয়েছে। উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের  ৯টি টিউবওয়েল বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে হরিহরপুর দারুসসুন্নাহ মহিলা টাইটেল মাদ্রাসায় নির্মিত টিউবওয়েলের আনুষ্ঠানিক উদ্বোধন করেনসংগঠনের নেতৃবৃন্দ। পরে সংগঠনের নেতৃবৃন্দ চিলাউড়া দারুসসুন্নাহ হাফিজিয়া আলিম মাদ্রাসা, বালিকান্দি উত্তর বাড়ি মসজিদ, রমাপতিপুর জামে মসজিদ, কুবাজপুর দাখিল মাদ্রাসা, হবিবপুর ও বুধরাইল গ্রামে হত দরিদ্র পরিবার, দাসনোওয়াগাঁও মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে টিউবওয়েল বিতরণ কার্যক্রম পরির্দশন করেন।
এসময় জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুগ্ম সাধারণ সম্পাদক সুয়েব আহদ, কোষাধ্যক্ষ সুমন আহমদ, চিলাউড়া মাদ্রসার অধ্যক্ষ তাজুল ইসলাম, হরিহরপুর মাদ্রাসার সুপার মাওলানা সাইদুর রহমান,ঠিকাদার আব্দুল বশির উপস্থিত ছিলেন।