ছাতকে রিভলবারসহ দুই যুবক গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতকে বিদেশী রিভলবারসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে শহরের চরেরবন্দ এলাকা থেকে রিভলবারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল শহরের চরেরবন্দ এলাকার দুলাল মিয়ার পুত্র আতিকুর রহমান শামুল(২২) ও একই এলাকার ইদ্রিছ আলীর পুত্র নাজিম উদ্দিন(২০)। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই সোহেল রানা অভিযান চালিয়ে শামুলের মামা আনোয়ার মিয়ার বসতঘর থেকে শামুল ও নাজিমকে গ্রেফতার করেন। তাদের স্বীকারোক্তিতে আনোয়ার মিয়ার বসতঘর সংলগ্ন টয়লেটের সামনে থেকে মাটি খুঁেড় পলিথিনে মোড়ানো অবস্থায় ইউএসএ’র তৈরী ৬ বোরের একটি রিভলবার উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইনে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।