ছাতক প্রতিনিধি
ছাতক প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ব্রিটিশ কাউন্সিলর শাহ আলম। বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস’র কাউন্সিলর শাহ আলম।
বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদ, মাও. ফজলুর রহমান, কনকচাঁপা খেলাঘর আসরের সভাপতি কেতকী রঞ্জন আচার্য্য, ব্যবসায়ী ফয়জুল ইসলাম, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, তমাল পোদ্দার, জাহাঙ্গীর আলম চৌধুরী, ছাত্রনেতা ফখর উদ্দিন, মনির উদ্দিন রানা, ইকবাল হোসেন প্রমুখ।
- ছাতকে সিবিপি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন
- পদক্ষেপের বিষয়ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু


