স্টাফ রিপোর্টার
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্কুল ভলান্টিয়ার ডেভলামেন্টর ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার সকালে সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে ৮ম ও ৯ম শ্রেণীর ছাত্রদের নিয়ে ৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন কোর্স কো-অর্ডিনেটর ও ফায়ার সার্ভিস সিলেট বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, প্রশিক্ষক ও জেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন, মো. তারেক মিয়া , ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ওয়্যার হাউজ ইন্সপেক্টর পূর্ণেন্দু সিংহ, সিলেট ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ভলান্টিয়ার ইন্সপেক্টর মোহাম্মদ জাহিদ সারোয়ার প্রমুখ।


