ছাতক প্রতিনিধি
ছাতকে বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে নারী-শিশুসহ শতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত অন্তত ২৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের চেচান বাজার এলাকায় চেচান গ্রামের
তালুকদার ও খৈয়া গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সিলেট-সুনামগঞ্জ সড়কের উভয় পাশে যাত্রী ও মালবাহী গাড়ী আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিন খুরমা ইউনিয়নের চেচান গ্রামের তালুকদার ও খয়ের উল্লাহ ওরফে খৈয়া গোষ্ঠীর মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সিপিবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে তালুকদার গোষ্ঠীর প্যানেল বিজয়ী হয়। এ নিয়ে উভয় গোষ্ঠীর মধ্যে দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। নির্বাচনে জয়-পরাজয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পক্ষে-বিপক্ষে উস্কানীমুলক ষ্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে তালুকদার গোষ্ঠীর খলিলুর রহমান ও দুদু মিয়া এবং খৈয়া গোষ্ঠীর আব্দুল মান্নান ও জালাল উদ্দিনের নেতৃত্বে শনিবার সকালে উভয় গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও কাঁচের বোতল ব্যবহার করা হয়। সংঘর্ষ চলাকালে দুটি প্রাইভেট কার ও একটি দোকান কোটা ভাংচুর করা হয়। সংঘর্ষে উভয় গোষ্ঠীর শতাধিক লোক আহত হয়। ছাতক থানা, জাউয়া ফাঁড়ি ও সুনামগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ এসে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে গুরুতর আহত দিলোয়ার হোসেন (১৭) গিয়াস উদ্দিন (৪০), আবুল বশর (৩২), আব্দুল আওয়াল (৫০), আব্দুল হাফিজ (৪৫), রাজন মিয়া (৫০), সামছুদ্দিন (২৫), শিপু মিয়া (২২), শাহিন মিয়া তালুকদার (৩৫) শফিক মিয়া (৫০), আজিজুল হক(৪০), কিরন মিয়া(৪৫), মামুন (২৬), শিহাব(২৫)সহ অন্তত ২৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাহবুব(১৪), আওয়াল(৪০), রুবেল (২২), সুজেল(১৯) ইলিয়াছ(৪০), জোৎ¯œা বেগম(২২), মারজান গেগম (১৬), আকলিমা (১৮), রেবিনা বেগম (২৫), শাহ আলম (২৮), রেজাউল (২২), হিজ্জুল(২২), আব্দাল(২৪), নাজমুল (১৮), লায়লা বেগম (৪০), আতিক (২৫), সুজেল(১২), এমাদ (২৪), আওয়াল (৪০), রুবেল(২২), রজব উদ্দিন(৩৫)সহ অন্যান্য আহতদের স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
- হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের প্রতিবাদ সমাবেশ
- দক্ষিণ সুনামগঞ্জে ওএমএসের চালের বরাদ্দ বৃদ্ধির দাবি সাধারণ মানুষের


