তাহিরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হয়েছে।গতকাল বুধবার সকাল ১১টায় তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুভ উদ্ভোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দেবনাথ,প্রধান শিক্ষক মুদাচ্ছির আলম প্রমূখ। মেলায় ১২টি স্টল অংশ নেয়। স্টল গুলো হলো তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়,আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়,বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়,বালিজুড়ি এলাহি বক্স উচ্চ বিদ্যালয়,বালিজুড়ি আলিম মাদ্রাসা,তাহিরপুর আলিম মাদ্রাসা,বাদাঘাট দাখিল মাদ্রাসা,বাদাঘাট ডিগ্রি কলেজ,বাগলী উচ্চ বিদ্যালয়,ট্যাকেরঘাট খনিজ প্রকল্প উচ্চ বিদ্যালয়।