বোগলাবাজার ইউনিয়নের বাজেট ঘোষণা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ গভর্নেন্স প্রজেক্ট (ইউপিজিপি) সহযোগিতায় বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আরিফুল ইসলাম জুয়েল’র সভপতিত্বে ইউপি সচিব এ কে এম রুহুল আমিনের পরিচালনায় বাজেট সভা অনুষ্ঠিত হয়।
বাজেট সভায় বক্তব্য রাখেন ইউপি জিপির ইউপিজিপির প্রতিনিধি মিয়া মোহাম্মদ মাসুম, বোগলা রুসমত আলী রাম সুন্ধর স্কুল ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি মিলন খান, ইরা শরিক প্রকল্পের এফ এফ জহিরুল হক, এফ এফ অছিউর রহমান ইউপি সদস্য ওয়াদুদ ভুইয়া, হাবিবুর রহমান, আহমদ আলী, জসিম উদ্দিন, তোতা মিয়া, মিজানুর রহমান, আকবর আলী, মনিরুল ইসলাম মনির, হোসাইন আহমদ, সদস্যা রেহানা খাতুন, সেলিনারা বেগম, জিন্নাত আরা বেবী সেলিম মাহবুব মাষ্টার, আব্দুর রশিদ, নুর মোহাম্মদ, সুরুজ মিয়া, তাইজ উদ্দিন, সফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ২১ লক্ষ ৪৭ হাজার ৮ শত ১৩ টাকা এবং ব্যয় ১ কোটি ১৯ লক্ষ ২২ হাজার ২ শত ৪৩ টাকা।