স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জবাসীর দুর্দশাগ্রস্ত মানুষকে নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামালের মানহানীকর এবং কষ্টদায়ক বক্তব্যের প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিকালে জেলার বিশ্বম্ভরপুর উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা অলিমান তালুকদার, উপজেলা যুবলীগের একাংশের সভাপতি নুরুল আলম সিদ্দিকি। মানববন্ধনে উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবীর
পাপন প্রমুখ উপস্থিত ছিলেন। মানবববন্ধনে বক্তারা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিবের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
- হাওরের মানুষের জন্য ব্র্যাকের ১৫ কোটি টাকার ত্রাণ
- প্রতিবাদী মানববন্ধন- দুর্যোগ ও ত্রাণ সচিবকে প্রত্যাহার দাবি


