দুর্ভোগের কথা ফেসবুকেও

স্টাফ রিপোর্টার
তাহিরপুরের পণতীর্থ ও শাহ্ আরেফিন মোকামের ওরসে যেতে চরম দুর্ভোগের বিষয়টি উঠে এসেছে ফেসবুকেও।
দিপ্ত টিভির জেলা প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার তার ফেইসবুক একাউন্টে লিখেছেন ‘গতকাল গিয়েছিলাম পনাতীর্থে আসার পথে চরম দুর্ভোগ পোহাতে হল। এক ঘন্টার রাস্তা আসলাম সাড়ে ৫ ঘন্টায়। রাস্তার যানজটের কারণে এ সমস্যা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী যদি বড় বড় বাস, লাইটেস ও কার প্রবেশ করতে বাধা দিতেন তাহলে এ সমস্যা হতনা। সিএনজি ও মোটর সাইকেলে সাধারণ জনগণ অনায়াসে যাতায়াত করতে পারতো যানজট হতনা।’
ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি জাকির হোসেন লিখেছেন, ‘এমনিতে তো দেখা যায় সুনামগঞ্জ শহরের যেকোন নাচা-নাচির-গান-বাজনার অনুষ্ঠান হলে স্বেচ্ছাসেবকের অভাব হয় না—যেকোন জাতীয় দিবসেও স্বেচ্ছাসেবক হওয়ার জন্য তুমুল প্রতিযোগিতা শুরু হয়—আজকে যখন লাখ লাখ পূন্যার্থীরা স্নান করতে আসছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে–তারা বৃষ্টি আর যানবাহনের     
যাটজটের কারনে তিব্র কষ্ট করতাছে–শহরের বিভিন্ন মোড়ে মোড়ে আশ্রয় নিয়েছে—-কোথায় আমাদের স্বেচ্ছাসেবকরা——? আপনাদের সামান্য সহযোগিতা পূন্যার্থীদের অনেক সাহায্য হবে..না কি স্বেচ্ছাসেবকদের দাওয়াতপত্র দিয়ে সেবা গ্রহন করতে হয়…?’
দিরাইয়ের সাংবাদিক আবু হানিফা চৌধুরী লিখেছেন ‘সুনামগঞ্জ থেকে তীর্থস্থান পর্যন্ত শুধু গাড়ী আর গাড়ী। গতরাতে সাড়ে ১১টায় তীর্থ থেকে রওয়ানা করে দিরাই পৌঁছেচি সকাল ৮টায়। তো লিমন বুঝতেই পারছো এটি গাড়ী না যন্ত্রনা।’
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল লিখেছেন, মঙ্গলবার ভোর ৬ টায় সুনামগঞ্জ থেকে তাহিরপুর যেতে সময় লেগেছে মাত্র (!) ৩ ঘণ্টা। হায়রে জ্যাম! এত্তো গাড়ি, এত্তো মানুষ! ইতোমধ্যে যে নিউজটি কাভার করার উদ্দেশ্যে যাত্রা করেছিলাম সেই বারুণী স্নানের ধুমও শেষ। কী আর করা, ছবিটবি তোলে কষ্টটাকে হালাল করে আসা…
সিলেটের কপিল দাস নামের একজন লিখেছেন, জীবনে অনেক জায়গায় গিয়েছি। কিন্তু তাহিরপুর যেতে এতা কষ্ট আর কোন সময় দেখিনি। এত বিশ্রিকা- দেশের আর কোথাও ঘটেছে কিনা জানা নেই। রাস্তায় প্রশাসনের লোকজন, পুলিশ, মন্দির ও শারপিন মোকাকের একজন মানুষকে দেখলাম না। এক ঘণ্টার রাস্তায় ৫ ঘণ্টায় গেলাম। ১০০ টাকার ৫০০ টাকা দিলাম।’
কুমিল্লার গোবিন্দ দাস লিখেছেন সুনামগঞ্জের প্রশাসন ও এলাকার মানুষের উচিত ছিল এসব পরিস্থিতি সামাল দিতে নানা রকম উদ্যোগ গ্রহণের। কিন্তু বাস্তবে যাত্রীদের দুর্ভোগ লাগবে কাউকে পাওয়া যায়নি। ঘটনাটি খুবই দুঃখজনক।’