মৃত্যুবার্ষিকী- হাবিবুর রহমান আহমেদ জতি মিয়া

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান আহমেদ জতি মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ রোববার। ২০০৩ সালের ২৩ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে আজ বাদ জোহর তাঁর নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের বাবা।