স্টাফ রিপোর্টার
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সুনামগঞ্জ এর চিনাকান্দি বিওপির নায়েক মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি টহল দল মঙ্গলবার রাতে সীমান্ত এলাকার গামারীতলা নামক স্থানে ৫২ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করে। যার মূল্য ৭৮ হাজার টাকা এবং আশাউড়া বিওপির সুবেদার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহলদল মঙ্গলবার রাতে দর্পগ্রাম নামক স্থানে ৭৭ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ ও ২ কেজি ১০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করে। মদের মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা, ও গাঁজার মূল্য ১০ হাজার ৫০০ টাকা ।
এদিকে ডুলুরা বিওপির সুবেদার আব্দুর রশিদের নেতৃত্বে একটি টহল দল সীমান্তের মথুরাকান্দি নামক স্থান থেকে জগন্নাথপুর উপজেলার বেতাওকা গ্রামের এনামত আলীর ছেলে সাইফুল ইসলাম ও রজব আলীর ছেলে জাকির হোসেনকে ১ কেজি গাঁজাসহ আটক করে।


