আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের অভিষেক

আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে শহরের উকিলপাড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার মধ্যে দিয়ে সংগঠনটির সদর উপজেলা ও পৌরসভা শাখার নবগঠিত কার্যকরী কমিটির এই অভিষেক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী। প্রধান বক্তার বক্তব্য রাখেন আমরা  মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ আশরাফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও সাংগঠনিক সম্পাদক কাজী জালাল উদ্দিন জাহান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গৌতম রায়।
আয়োজক সংগঠনের জেলা কমিটির আহবায়ক সাংবাদিক আল-হেলালের সভাপতিত্বে ও জহির আহমদ সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য গৌতম বণিক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুব্রত সরকার,কুরবাননগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কোহিনূর আলম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য কেবি হায়দার আলম, সদর উপজেলা শাখা সভাপতি কাজী জসিম কামাল, সহ-সভাপতি নুরুল আমিন, নেছার আহমদ শফিক, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ রোমেল,যুগ্ম সম্পাদক সিরাজ আলী,সাংগঠনিক সম্পাদক সুলতান মিয়া,পৌর কমিটির সভাপতি ছাদিয়া বখত সুরভী,সহ-সভাপতি আলেক রাজা,বিল্লাল হোসেন বেলাল,যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ। ( প্রেস বিজ্ঞপ্তি)