ইসলামী শাসনতন্ত ছাত্র আন্দোলন জেলা পূর্ব শাখার মানববন্ধন

স্টাফ রিপোর্টার
হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা পূর্ব শাখা। বৃহস্পতিবার বিকেলে আলফাত স্কয়ারে হাফিজ মাছুম আহমদের সভাপতিত্বে ও এহসান রেজা মুহীবী পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি মুহিবুল হক আসাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাফিজ আতাউর রহমান লস্কর, ইসলামী আন্দোলনের জেলা শাখার সহ-সভাপতি হাফিজ সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ হুসাইন আহমদ, এছাড়া বক্তব্য রাখেন, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, যুবনেতা মাহফুজুর রহমান সজীব এমদাদ, সাইফুল প্রমুখ।  
বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকার সকল শিক্ষার্থীদের শিক্ষার ব্যয়ভার সরকারকে ফ্রি করতে হবে। এছাড়াও বাঁধ  নিমার্ণে যারা দুর্নীতি করেছে তাদেরকে দ্রত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।